চলচ্চিত্র ও বিনোদনজীবনশৈলীবাকি ভারতবর্ষভারত

ঊর্বশী কি এখন চাঙ্কি পান্ডের ভাইপো বয়সে ছোট আহানের সঙ্গে ডেট করছেন?

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, মুম্বাই, ২রা সেপ্টেম্বর, ২০১৮: হঠাৎ করেই বলিউডে বিশেষ ভাবে চর্চিত হচ্ছেন চাঙ্কি পান্ডের ভাইপো আহান পান্ডে। তাকে দেখা যাচ্ছে শাহরুখ কন্যা সুহানার সঙ্গে, মিস ওয়ার্ল্ড মানুশি চিল্লর এর সঙ্গে আবার কখনো দেখা যাচ্ছে বলিউড হার্টথ্রব ঊর্বশী রওতেলার সঙ্গে। এই দেখা যাওয়া নিয়েই শুরু গুঞ্জন। শুধু মাত্র দেখা করাকে কেন্দ্র করেই এই চাঙ্কি ভাইপো এখন বিগ স্টার-কিড। কয়েকদিন আগে আহানকে প্রাক্তন মিস ইন্ডিয়া এবং বর্তমান বলিউড হার্টথ্রব ঊর্বশী রওতেলার সঙ্গে কফি ডেট করতে দেখা গিয়েছিল। হঠাৎ করে সেখানে পাপারাৎজিদের দেখে হতভম্ভ হয়ে পরে যুগল এবং সেখান থেকে তড়িঘড়ি সরে যান ঊর্বশী। তবে রেস্তরায় থেকে যায় আহান। তবে যদি কোন কিছু গোপন নাই বা থাকে তাহলে কেনই বা দুই জন মুখ লুকোতে ব্যাস্ত হয়ে পরেন এবং পাপারাৎজিদের দেখে লুকিয়ে পড়ার চেষ্টা করে। এগুলো নিয়ে জোর প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *