আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

হাড়ভাঙ্গা বাজারে দিনভর ক্লিনলিনেস ডে উপলক্ষে চলল পরিষ্কার অভিযান

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা ২রা সেপ্টেম্বর, ২০১৮: ক্লিনলিনেস ডে উপলক্ষে ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গার একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অঞ্চল অফিস সংলগ্ন এলাকা হাড়ভাঙ্গা বাজার পরিষ্কার করা হলো ও জনসচেতনা মূলক বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হলো। এই কর্মসূচিতে উপস্তিত ছিলেন ময়রাডাঙ্গার গ্রাম পঞ্চায়েতের নবনিযুক্ত প্রধান ভবানী বর্মণ, ময়রাডাঙ্গার উপস্থিত ছিলেন, ময়রাডাঙ্গা প্রধান ভবানী বর্মন, ময়রাডাঙ্গা সোশ্যাল ওয়েলফেয়ারের সম্পাদক স্বপন বর্মন, প্রমুখ। এবিষয়ে হাড়ভাঙ্গা বাজারের এক ব্যাবসায়ী বলেন, একদিনের জন্য এই লোক দেখানো পরিষ্কার আমাদের ব্যাবসার আর খতি হয়। এর ফলে উপকারের থেকে অপকারই বেশি হয়। আমরা রোজকার দোকানদারি করে পরিষ্কার করে রাখি। কিন্তু একদিনের এই পরিষ্কারের ফলে নোংরা একটি জায়গায় স্তূপ করে ফেলে রাখে পরে আর সরায় না, এর ফলে সেখানথেকে দুর্গন্ধ ছড়ায়। এই ধরনের কর্মসূচি নিয়মিত হলে সকলেই উপকৃত হব। ময়রাডাঙ্গা সোশ্যাল ওয়েলফেয়ারের সম্পাদক স্বপন বর্মন বলেন, আমাদের এই কর্মসূচি একদিনের নয়, নিয়মিত চলবে। এর সাথে এলাকার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *