তুফানগঞ্জের ১০০ জন সংখ্যালঘু মানুষ যোগদান করলেন কুচবিহার জেলা বিজেপি’তে
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, কুচবিহার, ৪ঠা জুলাই, ২০১৮: বিজেপি সাম্প্রদায়িক দল, তৃনমূল কংগ্রেসের এই অপপ্রচারের জবাব দিলেন খোদ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাই। এমনি দাবী কুচবিহার জেলা বিজেপির সভাপতি নিখিল রঞ্জন দে’র। বুধবার বিজেপির জেলা কার্যালয়ে প্রায় ১০০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করলেন।

বিজেপিতে যোগদানকারীরা তুফানগঞ্জের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা বলে জানান সভাপতি নিখিল রঞ্জন দে। লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘুদের বিজেপিতে যোগদান, জেলায় বিজেপি শিবিরে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
ছবি: মনোজ সরকার (টি.এন.আই)
