উত্তরবঙ্গকুচবিহার

কুচবিহারের শীতলকুচিতে মানুষিক ভারসাম্যহীন নাবালিকা ধর্ষিতা

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টী.এন.আই, শিতলকুচি, ২৮শে জুন, ২০১৮: কুচবিহার জেলার শীতলকুচি ব্লকের ঠগেরডাংগা এলাকায় মানষিক ভারসাম্যহীন নাবালিকা ধর্ষনের অভিযোগে গ্রেফতার  হল জনৈক ৪৭ বছরের এক ব্যেক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, ওই নাবালিকার বাড়ি শীতলকুচি ব্লকের রাঙ্গামাটি এলাকায়। তার মা বেঁচে নেই। মা হারা মেয়েটি তার দাদুর বাড়িতে থাকতো। ঠগেরডাংগাতে ওই মেয়েটির দাদুর বাড়ি। গত বুধবার সকালে বাড়ি ফাঁকা পেয়ে সুযোগ বুঝে অভিযুক্ত মেয়েটিকে ঘরে নিয়ে যায় এবং ধর্ষন করে বলে অভিযোগ। দরজা বন্ধ ঘরে প্রথমে তার ছোটো ভাই ঘটনাটি দেখতে পায়। পরে চিৎকার করে লোক জমায়। এলাকার মানুষ এসে অভিযুক্তকে ধরে ফেলে। শীতলকুচি থানায় খবর গেলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশ সুত্র থেকে আগামীকাল অভিযুক্তকে কোর্টে তোলা হবে বলে জানা যায়। অন্যদিকে, অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেন পরিবার। দোষীর কঠোর সাজা চান এলাকাবাসীরাও৷

ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *