উত্তরবঙ্গজলপাইগুড়ি

২ লক্ষ টাকার চোরাই কাঠ সহ ১৪ টি সাইকেল বাজেয়াপ্ত মালবাজারে

সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, মালবাজার, ২৮শে মে, ২০১৮: ২ লক্ষ টাকার চোরাই কাঠ সহ ১৪টি সাইকেল বাজেয়াপ্ত করল বনদফতর। গোপন সুত্রে খবর পেয়ে বন দপ্তরের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে এই সাফল্য বলে জানা গিয়েছে।গোপন সুত্রে খবর পেয়ে বোলাকোপা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নের্তৃত্বে স্পেশাল টাস্ক ফোর্সের কর্মীরা মাল ব্লকের পশ্চিম ডামডিম ও সাওগাও বস্তীতে সোমবার সকালে অভিযান চালায়।পশ্চিম ডামডিম থেকে শাল কাঠ উদ্ধার হয়।বাজায়াপ্ত হয় ১৪টি সাইকেল। সাওগাও বস্তী থেকে শালের লগ উদ্ধার হয়।চোরাই কাঠের আনুমানিক মুল্য প্রায় দুই লক্ষ টাকা বলে জানা গেছে।

ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *