আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

ফালাকাটায় টোটোকে বাচাতে সার বোঝাই ট্রাক হাই ড্রেনে

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা, ১৪ই ডিসেম্বর ২০১৭: টোটো কে বাচাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হল পণ্য বোঝাই ট্রাক। এই ঘটনায় এলকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ফালাকাটার মেইন রোডে ৩১নম্বর জাতীয় সড়কের ওপর। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। সকালে সার বোঝাই একটি ট্রাক ফালাকাটার মেইন রোডে ৩১নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছিল। সেই সময় রাস্তার ধারে গজিয়ে ওঠা ফালাকাটার সওয়ারী স্ট্যান্ড থেকে সেসময় একটি সওয়ারী গাড়ি যাত্রী নিয়ে রাস্তায় উঠছিল।  আবার উল্টো দিক থেকে একটি টোটো আসছিল। সার বোঝাই ট্রাকটি সেই টোটোকে বাচাতে গিয়ে রাস্তার ধারে হাই ড্রেনের উপর উঠে পড়ে। এর ফলে হাই ড্রেনের ঢাকনা ভেঙ্গে পড়ে যায় সার বোঝাই ট্রাক। গাড়িটি টোটোকে যখন বাচাতে যায় তখন টোটোর সঙ্গে ধাক্কা লাগলে টোটো চালক রাস্তায় পরে গিয়ে আঘাত পায়। তাকে প্রথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *