আলিপুরদুয়ারউত্তরবঙ্গব্যাবসা-বানিজ্যস্থানীয়

পয়লা বৈশাখ থেকে বিকিকিনি শুরু ফালাকাটার জটেশ্বর মার্কেট কমপ্লেক্সে

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১০ই এপ্রিল, ২০১৮: কৃষক ও ব্যাবসায়ীদের সুবিধার্তে ফালাকাটা ব্লকের জটেশ্বরে তৈরি হয়েছে মার্কেট কমপ্লেক্স। এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অত্যাধুনিক স্টল, রোদ-বৃষ্টি থেকে বাঁচার জন্য কৃষকদের জন্য রয়েছে টিনের শেড দেওয়া জায়গা, রয়েছে উন্নত মানের শৌচাগার, পানীয় জলের ব্যাবস্থা ইত্যাদি। গত মাসেই এই মার্কেট কমপ্লেক্সটির শুভ উদ্বোধন হয়ে গেছে। এর মধ্যেই বুকিং হয়েছে প্রায় সবকটি স্টল। শুভ পয়লা বৈশাখের দিন থেকেই এখান থেকে জটেশ্বর সহ আশেপাশের এলাকার জনগণ বিকিকিনি করতে শুরু করবেন। এখানে এই মার্কেট কমপ্লেক্সটি তৈরি হওয়ায় খুশি সকলে। কৃষক ও ব্যাবসায়ীরা বলেন এতো বছর যাবত খোলা আকাশের নিচে রোদে পুড়ে জলে ভিজে ব্যাবসা করতে হতো। প্রচন্ড রোডের তাপে মাল নষ্ট হতো আবার বৃষ্টিতে ভিজে মাল পচে যেতো। আমারা লাভের মুখ দেখতে পারতাম না। এখন এই মার্কেট কমপ্লেক্সটি হওয়ায় আমাদের ভালোই হয়েছে। এখন থেকে লাভের মুখ দেখতে পারব। এখন থেকে আর রোদে পুড়ে ও জলে ভিজে ব্যাবসা করতে হবে না। এখন থেকে এখানে নিশ্চিন্তে ব্যাবসা করতে পারব।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *