উত্তরবঙ্গউৎসবজলপাইগুড়ি

শান্তিপূর্ণ ভাবেই হনুমান জয়ন্তী পালিত হল বানারহাত এবং বিন্নাগুড়িতে

অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ১লা এপ্রিল, ২০১৮: গতকাল হনুমান জয়ন্তী উপলক্ষে বিকেলে বানারহাটে একটি মিছিলের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সাম্প্রতিক সম্প্রতি ও সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা সকলের কাছে পৌছে দিতেই হনুমান ঝান্ডা নিয়ে তারা বানারহাটের বিভিন্ন পথ পরিক্রম করেন। এছাড়া সারাদিন পথচারীদের বিনামূল্যে শরবৎ খাওয়ানো হয়। একই ভাবে গতকাল বিন্নাগুড়ি তেও জাঁকজমক পূর্ণ ভাবে হনুমান জয়ন্তী উদযাপন করা হয়। পুলিশি নিরাপত্তা ব্যাবস্থা ছিল আঁটোশাটো বিন্নাগুড়ি ও বানারহাট জুড়ে। কোথাও কোন গণ্ডগোলের খবর পাওয়া যায়নি। বলা যেতে পারে শান্তিপূর্ণ ভাবেই হনুমান জয়ন্তী পালিত হল বানারহাত এবং বিন্নাগুড়িতে।

ছবিঃ অঙ্কিতা সেন (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *