উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

এস.এম.কে.পি ক্রিকেটে ভারতনগরের তরুণ তীর্থ ১০ উকেটে হারায় বিধান স্পোর্টিংকে

প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২৬শে মার্চ ২০১৮: শিলিগুড়ি মহকুমা ক্রিকেট পরিষদ দ্বারা আয়োজিত চান্দমনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত আজকের ফার্স্ট ডিভিশন ক্রিকেটে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ির দুই  ক্রিকেট দল, বিধান স্পোর্টিং ক্লাব এবং ভারতনগরের তরুণ তীর্থ ক্লাব। প্রথমে টসে জিতে বিধান স্পোর্টিং প্রত্যাশিত ভাবে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আজ বিধান স্পোর্টিং ব্যাটিং করে ৩৮.৩ ওভারে সব উইকেটের বিনিময়ে জেতার জন্যে মাত্র ৮৮ রানের লক্ষ্যমাত্রা রাখে তরুণ তীর্থ ক্লাবের সামনে। বিধান স্পোর্টিং এর হয়ে ব্যাটিং করে হাইয়েস্ট রান করে রাহুল নারজিনারি (২১)।তরুণ তীর্থ ক্লাবের হয়ে ভাল বল করে ৪টি উইকেট দখল করে চিরঞ্জিত দাস। জবাবে ব্যাট করতে নেমে তরুণ তীর্থ ক্লাবের ব্যাটসম্যানরা ১৮ ওভারেই বিনা উইকেট হারিয়ে ৮৮ রান অতিক্রম করতে সমর্থ হয়। তরুণ তীর্থ ক্লাবের হয়ে ভাল ব্যাটিং করে মোহন বর্মন (৪৭)। যথারীতি ম্যাচ ফলাফল তরুণ তীর্থ ক্লাব ১০ উইকেটে শিলিগুড়ির বিধান স্পোর্টিং ক্লাবকে হারায়। প্রত্যাশিত ভাবেই তরুণ তীর্থ ক্লাবের মোহন বর্মন কে ব্যাটিং পারফরম্যান্স এর জন্য ম্যাচ সেরা ঘোষণা করা হয়।

ছবিঃ প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *