উত্তরবঙ্গকুচবিহাররাজনীতি

বিজেপি রাজ্য সভাপতিকে কুস্তী আর বক্সিং রিং এ চ্যালেঞ্জ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৬শে মার্চ ২০১৮: বর্তমান কুচবিহার নাটাবাড়ির বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ বরাবরই বিস্ফোরক ভাবে রাজনৈতিক বক্তব্যের জন্যে বিখ্যাত। বর্তমান সময়ে রাজ্যে রামনবমীর রাজনৈতিক পারদ যখন ঊর্ধ্বমুখি ঠিক তখনই আবার তার প্রমান পাওয়া গেল। সংবাদ মাধ্যমে রামনবমীর সময় লাঠি হাতে কব্জি ঘুরিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রী দিলিপ ঘোষ। তিনি দু হাতে লাঠি খেলেছেন। তিন মিনিটের মধ্যেই দিলিপ ঘোষের কব্জি ও কোমর ভেঙে দিতে চাইলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এই বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন “রাম কে নিয়ে রাজনীতি করে আসলে রামকেই অপমান করছে বিজেপি। বিজেপির জন্মের বহু বছর আগে শ্রী রাম চন্দ্রের জন্ম হয়েছে, রামকে মানুষ শ্রদ্ধা করেন অথচ বিজেপি রামকে নিজেদের দলের নেতা হিসেবে দেখাতে চাইছেন”। তিনি আরও বলেন যে – এ রাজ্য মাস্তানি করার জায়গা নয়, লাঠি খেলে হাত আর কোমর ভাঙ্গাই নয় কুস্তি ও বক্সিং রিং এ এলেও তাকে ৩ মিনিটে পরাস্ত করবেন উন্নয়ন মন্ত্রী।

ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *