উত্তরবঙ্গশিলিগুড়ি

চৈতি ছটে সর্বস্বান্ত হল শিলিগুড়ির চম্পাসারিতে পুড়ে যাওয়া দোকানের মালিক

স্নিগ্ধা সোম (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২৪শে মার্চ ২০১৮: আজ সকালে হঠাৎ করে মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর আগুন লাগে চম্পাসারি বাজার অঞ্চলে। কারো কিছু বুঝে ওঠার আগেই ভস্মীভূত হয়ে যায় দুইটি দোকান। এলাকাবাসীরা লেলিহান শিক্ষা দেখা মাত্রই খবর দেন দমকলে কিন্তু দমকলের ইঞ্জিন আশার আগেই দুটি দোকান পুড়ে ছারখার হয়ে যায়। স্থানীয় সুত্রে জানা গেছে যে বাড়ির মালিক চৈতি ছট পূজা দিতে মহানন্দা ঘাটে গিয়েছিল সকাল বেলায়। সেই সময় আগুন লাগে দোকানে। দমকল থেকে জানানো হয়েছে যে আগুন লাগার কারন খোঁজার কাজ শুরু করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *