উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

মহকুমা ফার্স্ট ডিভিশন ক্রিকেটে সুভাষ স্পোর্টিং ক্লাব হারালো বান্ধব সংঘ কে

আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২২শে মার্চ ২০১৮: শিলিগুড়ি মহকুমা ক্রিকেট পরিষদ দ্বারা আয়োজিত তরাই স্কুলের মাঠে অনুষ্ঠিত আজকের ফার্স্ট ডিভিশন ক্রিকেটে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ির দুই  ক্রিকেট দল, সুভাষ স্পোর্টিং ক্লাব এবং বান্ধব সংঘ ক্লাব দল। প্রথমে টসে জিতে শিলিগুড়ির বান্ধব সংঘ প্রত্যাশিত ভাবে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আজ বান্ধব সংঘ ব্যাটিং করে ৩৯.২ ওভারে সব উইকেটের বিনিময়ে জেতার জন্যে ১৫১ রানের লক্ষ্যমাত্রা রাখে সুভাষ স্পোর্টিং ক্লাবের সামনে। বান্ধব সংঘের হয়ে উল্ল্যেকযোগ্য ভাল ব্যাটিং করে সৌরভ রঞ্জন সরকার (৪৯)। সুভাষ স্পোর্টিং ক্লাব এর হয়ে ৫টি উইকেট দখল করে মহঃ আসগর হুসেন। জবাবে ব্যাট করতে নেমে সুভাষ স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানরা ২১.৪ ওভারে প্রয়ো্যজনিয় ১৫২ রান ৪ উইকেট হারিয়ে তুলে ফেলে। হাইয়েস্ট রান করে ধ্রুব জ্যোতি পাল (৫৩)। অন্যদিকে বান্ধব সংঘের বোলার রাজা মৃধা ৩টি উইকেট পায়। যথারীতি ম্যাচ ফলাফল বিবেকনন্দ স্পোর্টিং ৬ উইকেটে শিলিগুড়ির বান্ধব সংঘকে হারায়। এবার হারা দল বান্ধব সংঘের বোলার আসগর হুসেন কে তার অনবদ্য ৫ উইকেটের জন্য ম্যাচ সেরা ঘোষণা করা হয়।

ছবিঃ আর. সুব্রত (টি.এন.আই), সুত্রঃ কৌশিক ঘোষ (শিলিগুড়ি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *