উত্তরবঙ্গজলপাইগুড়ি

ময়নাগুরিতে ক্যারাটের নানচাকু দিয়ে শ্বশুরকে খুন করার চেষ্টা জামাইয়ের

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ৪ঠা মার্চ ২০১৮: ময়নাগুরি ব্লকের হেলাপাকড়িতে গলায় নানচাকু মেরে শ্বশুর কে খুনের চেষ্টার অভিযোগ উঠলো জামাইয়ের বিরুদ্ধে। এই ব্যপারে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হেলাপাকড়ি জুরে। অভিজোগ হেলাপাকড়ির বাসিন্দা বরুন সেনের গলায় নানচাকু মারে তারই জামাই বাপী রায়। অভিযোগ রবিবার বিকেলে বরুন বাবু তার বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলো সেই সময় আচমকা বাপী রায় এবং তার বাবা, মা বরুন বাবুকে মারতে শুরু করে। কিছুক্ষন পর স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় বরুন বাবুকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

তার অবস্থা সংকটজনক হওয়ায় সাথে সাথে উওরবঙ্গ ম্যডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পাশেরবাড়ির রঞ্জিত রায়ের ছেলে বাপী রায় প্রেম করে বিয়ে করেন বরুন সেনের মেয়েকে। জানা যায় বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। বেশ কিছুদিন আগে বরুন বাবুর মেয়ে তার ছোট কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে আসে। এই জন্য মাঝে মাঝেই ঝগড়া বিবাদ সৃষ্টি হতো। এই বিবাদের জন্যই খুনের চেষ্টা বলে ধারনা। ময়নাগুরি থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুরি থানার পুলিশ।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *