উত্তরবঙ্গজলপাইগুড়িজীবনশৈলীশিক্ষা-দীক্ষা

এ.বি.টি.এ’র উদ্যোগে বানারহাটে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতি শিবিরে

অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ২৬শে ফেব্রুয়ারি ২০১৮: এ.বি.টি.এ’র উদ্যোগে রবিবার বানারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে  মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য একটি সহায়তা শিবিরের আয়োজন করা হয়। এ.বি.টি.এ’র জলপাইগুড়ি জেলা সভাপতি শ্রী ভগীরথ রায় ও বানারহাট স্থানীয় কমিটির সম্পাদক শ্রী প্রলয় দে সরকার জানান প্রতিবহরই তারা এই ধরনের শিবিরের আয়োজন করে থাকেন। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার বিষয়ে নানান প্রশ্ন ও শেষ মুহুর্তের প্রস্তুতি ঝালিয়ে তাদের বিষয়ভিত্তিক বিভিন্ন সমস্যা কাটিয়ে ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে পরীক্ষা দিয়ে আরোও ভালো ফলাফল করতে পারে  সেই লক্ষেই এদিন এই শিবিরের আয়োজন করা হয়েছিল।

ছবিঃ অঙ্কিতা সেন(টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *