উত্তরবঙ্গজলপাইগুড়ি

ময়নাগুরিতে জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত এক, আহত এক

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৬শে ফেব্রুয়ারি ২০১৮: রবিবার রাত্রি ১১টা নাগাদ ময়নাগুরি ব্লকের উল্লাডাবরি এলাকার ৩১নং জাতীয় সড়কে মেকলিগঞ্জের সভাপতি বোর্ড লাগানো গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। জানা যায় মৃত ব্যক্তির নাম মৃন্ময় চক্রবর্তী তার আনুমানিক বয়স ২৭। আহত হন আরেক ব্যক্তি নাম অরিন্দম সাহা। দুজনের বাড়ি মেকলিগঞ্জে।

আরও জানা যায় জলপাইগুড়ি থেকে দ্রুত গতিতে আসা স্করপিও গাড়িটি দ্রুত গতিতে রাস্তায় দাড়িয়ে থাকা একটি পণ্যবাহী লড়িকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্করপিও গারির আরোহির। ঘটনার পর ময়নাগুরি দোমকল ও পুলিশকে খবর দেওয়া হয়। তারাই আহত বেক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে গাড়িটি কার তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *