আমগুরিতে ভারতের গণতান্ত্রিক যুব ফ্রেডারেশনের রক্তদান শিবির
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৯ই ফেব্রুয়ারি ২০১৮: সোমবার ময়নাগুরি ব্লকের আমগুরিতে ভারতের গণতান্ত্রিক যুব ফ্রেডারেশনের ময়নাগুরির ২নং লোকাল কমিটির পক্ষ থেকে শহীদ কমরেড দিলীপ রায়ের স্মৃতির উদ্দেশ্যে প্রতিবছরের ন্যায় এ বছর ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে মোট ৬০জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্ত দেন। উল্লখ্য, গত ২০০০সালে দুষ্কৃতি দের হাতে নিহত হন তারই স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির বলে জানা গেছে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)
