উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

সুপার ডিভিশন ক্রিকেটের ডার্বি ম্যাচে আজ জয় পেল শিলিগুড়ির জি.টি.এস.সি ক্লাব

প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ৯ই ফেব্রুয়ারি ২০১৮: আজকের সুপার ডিভিশন ক্রিকেটে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল চির প্রতিদ্বন্দ্বি শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব এবং শিলিগুড়ির জি.টি.এস.সি ক্লাব। বলা জেতে পারে শিলিগুড়ি সুপার ডিভিশন ক্রিকেটের আজকের ম্যাচ ও একটা ডার্বি। প্রথমে টসে জিতে জি.টি.এস.সি ক্লাব ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। জি.টি.এস.সি ক্লাব ৪১ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৬ রান তোলে। জি.টি.এস.সি ক্লাবের হয়ে ভালো ব্যাট করে নবাঙ্কুর ঘোষ। সে মোট ৭৫ রান করে। বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের হয়ে ভালো বল করে চন্দন মণ্ডল। সে ৩৩ রান দিয়ে ৩ উইকেট দখল করে। জবাবে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের ৩৯.৩ ওভারে ১৩৫ রানে সব উইকেট আউট হয়ে যায়। বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের হয়ে ৩১ রান করে অভিষেক সিকদার এবং ৩২ রান করে জাভেদ আলম। জি.টি.এস.সি ক্লাবের হয়ে ৩ টি করে উইকেট পায় আকাশ পোদ্দার এবং বিকি ঘোষ। শিলিগুড়ির জি.টি.এস.সি ক্লাব মাত্র ১ রানে শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে জয়ী হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জি.টি.এস.সি ক্লাবের নবাঙ্কুর ঘোষ।

ছবিঃ প্রনব দাস (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *