আঞ্চলিকআলিপুরদুয়ারআসামউত্তর-পূর্বউত্তরবঙ্গখেলাধূলা

ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে ১১তম অসম-বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হলো

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৯ই ফেব্রুয়ারি ২০১৮: ফালাকাটা টাউন ক্লাবের উদ্যোগে শুক্রবার ৯ ফেব্রুয়ারি  ১১ তম আমন্ত্রণমূলক অসম-বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হলো ফালাকাটা টাউন ক্লাব ইনডোর স্টেডিয়ামে। এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করন ফালাকাটার বিধায়ক শ্রী অনিল অধিকারী। উপস্তিত ছিলেন ফালাকাটার বিডিও শ্রীমতি স্মৃতা সূব্বা প্রমুখ ক্রীড়াপ্রেমী বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় অনুর্ধ ১৪ স্কুল লেবেল রাজ্য চাম্পিয়ান ও গ্রুপ চাম্পিয়ান আয়ুস্ সরকার, অনুর্ধ ১৪ স্কুল লেবেল রাজ্য গ্রুপ চাম্পিয়ান অরচিস সাহা, অনুর্ধ ১৪ স্কুল লেবেল রাজ্য তৃতীয় স্থানাধিকারি অরিন্দম সাহা ও কৃষ্ণেন্দু কুন্ডুকে। ফালাকাটা টাউন ক্লাবের পক্ষে এদের হাতে স্মারক পুষ্প স্তবক ও মিষ্টির পেকেট দিয়ে সংবর্ধনা জানান ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী ও ফালাকাটার বিডিও শ্রীমতি স্মৃতা সূব্বা। এই খেলা চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। তিনদিনের এই খেলা অনুষ্ঠিত হবে অনুর্ধ ৯ সিঙ্গেলস, অনুর্ধ ১৩ সিঙ্গেলস, অনুর্ধ ১৫ সিঙ্গেলস, অনুর্ধ ১৯ সিঙ্গেলস, ওপেন ডবল, আউটডোর ডবলস, অফিস ডবলস, ভেটারেন্স ডবলস ও অনুর্ধ ১৫ সিঙ্গেলস মহিলা, এই বিভাগে। প্রত্যেক চাম্পিয়ান ও রানার্স দেড় থাকছে পুরস্কারস্বরূপ নগদ টাকা ও ট্রফি।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *