ফালাকাটা প্রশাসনের সামাজিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৮ই ফেব্রুয়ারি ২০১৮: ফালাকাটা ব্লক প্রশাসনের উদ্যোগে সামাজিক বিষয়ের উপর সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধুসিত মুন্ডা পাড়া শিশু শিক্ষা কেন্দ্রে। উপস্তিত ছিলেন ফালাকাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী স্মৃতা সূব্বা, ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মিজানুল ইসলাম প্রমুখ। এই অঞ্চলের সকলের স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মী এএনএম সকলকে প্রত্যেকের বারীবারী গিয়ে সচেতন করা স্বাস্থ্য পরীক্ষা করা প্রভৃতির উপর নজর দিতে বলেন। এখানে জিআর এর চাল বিতরণ করা হয়।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)
