উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

প্রথম ডিভিশন ক্রিকেটে টান টান ম্যাচে মিলনপল্লী জিতল এন.বি.এস.টি.সি র বিরুদ্ধে

প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ৬ই ফেব্রুয়ারি ২০১৮: আবার শুরু হল শিলিগুড়ি তরাই তারাপদ হাই স্কুলের মাঠে শিলিগুড়ির প্রথম ডিভিশন ক্রিকেট লীগের খেলা। আজকের প্রথম ডিভিশন ক্রিকেট লীগে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে শিলিগুড়ির মিলনপল্লী স্পোর্টিং ক্লাব এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন দল। প্রথমে মিলনপল্লী স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। মাত্র ২৬.৩ ওভারে সব উইকেট হাড়িয়ে মিলনপল্লী স্পোর্টিং ক্লাব ১৩৯ রান করতে সমর্থ হয়।  মিলনপল্লী স্পোর্টিং ক্লাবের হয়ে ভালো ব্যাট করে সৌরব দাসগুপ্ত ২৮, বিশ্বজিৎ গৌর ২৮ এবং  অর্ণব চক্রবর্তী ২১। অন্যদিকে, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের হয়ে ভাল বল করে দ্বীপ বিশ্বকর্মা। সে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের হয়ে ৩ উইকেট দখল করে। যে ম্যাচ সহজে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন জিতে যাওয়ার কথা, কিন্তু হল সম্পূর্ণ উল্টো। জবাবে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ব্যাট করতে নেমে নির্ধারিত ২৮ ওভারে ৭ উইকেট হাড়িয়ে ১৩১ রান করে থেমে যায়। ফলাফল হয় মিলনপল্লী স্পোর্টিং ক্লাব টান টান উত্তেজনার ম্যাচে মাত্র ৮ রানে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন কে হাড়িয়ে দেয়। মিলনপল্লী স্পোর্টিং ক্লাবের হয়ে ভাল বল করে মনোজ শঙ্কর ভাট। সে ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ম্যাচ শেষে মিলনপল্লী স্পোর্টিং ক্লাবের মনোজ শঙ্কর ভাট বোলিং পারফরম্যান্স এর জন্য ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়।

ছবিঃ প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *