উত্তরবঙ্গশিলিগুড়িস্থানীয়স্বাস্থ্য

শিলিগুড়িতে ট্রাফিক বুথ স্যানিটাইজ করল শহরের ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৮শে মে, ২০২১: শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের তরফ থেকে. আজ ২৯ মে দুপুর ১২:১৫ মিনিটে শিলিগুড়ি থানা ও শিলিগুড়ি ট্রাফিক বুথ গুলি স্যানিটাইজ করা হয়, ভেনাস মোর থেকে শুরু করে এক এক প্রতি প্রতিটি ট্রাফিক পয়েন্ট গুলো তে স্যানিটাইজেশন করা হয়। শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সহ সম্পাদক শ্রী স্বস্তিক সাহা টিএনআই কে জানান “এই করোনা মহামারীতে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে। এই কারনে আমরা তাদের এই ট্রাফিক পয়েন্টগুলি স্যানিটাইজ করলাম। সবাই কে অনুরোধ করছি বাড়িতে থাকুন দরকারি কাজ ছাড়া বের হবেন না। পাশাপাশি বের হবার সময়  মাস্ক পড়ুন। শিলিগুড়ি এবং ভারতের করোনা গ্রাফ অনেকটাই নিম্নমুখী হচ্ছে। এরকম ভাবে সতর্কতা চলতে থাকলে আমরা খুব তারাটারই আবার মাঠে ফিরতে পারবো”।

ছবি: প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *