আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

মমতার ওপর হামলার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ ফালাকাটায়

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১০ই মার্চ, ২০২১:  বিকালে নন্দিগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ওপরে হামলার অভিযোগ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই। এই হামলার প্রতিবাদে ফালাকাটা ব্লকের জটেশ্বরে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মী এবং সমর্থকেরা। প্রতিবাদের কেন্দ্রে ছিল বিজেপি। বিজেপির বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলা যুব সাধারণ সম্পাদক দেবজিৎ পাল বলেন –“নন্দীগ্রামে ইচ্ছে করেই মুখ্যমন্ত্রীর ওপরে হামলা চালিয়েছে বিজেপি, কিন্তু এই করে আমাদের মুখ্যমন্ত্রীকে আটকানো যাবেনা আগামী ২রা মে বাংলার মানুষ এর জবাব দিয়ে দিবেন”।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *