আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

আলিপুরদুয়ারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপি’র মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মাদারিহাট, ১২ই ফেব্রুয়ারি, ২০১৯: আগ্নেয়াস্ত্র সহ বিজেপি মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক গ্ৰেপ্তার হওয়ায় শামুকতলা এলাকায় চাঞ্চল‍্য দেখা দেয়৷ ঘটনাটি ঘটে আজ সকালে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানা অন্তগত মাঝিরডাবরি গ্ৰাম পঞ্চায়েতে অন্তগত ভাষারডাবরি এলাকায়। অভিযোগ, ঝিরডাবরি এলাকার বিজেপি ২০নং মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক অমির হোসেন (বেদনা) এলাকার এক মহিলা রুমা মহাতো কাছ থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা ধার নিয়েছিলেন৷ তারপর রুমা সেই টাকা ফেরৎ চাইলে আমির হোসেন পিস্তল নিয়ে এসে তাদের ভয় দেখায়৷ আজ সকালে গ্ৰামবাসীরা জড়ো হয়ে অমির কে ধরে ফেলে৷ শামুকতলা থানায় খবর দেয়৷ ঘটনাস্থলে পুলিশ এসে আমির হোসেন কে পিস্তল ও কার্তুজ সহ গ্ৰেপ্তার করে। ভোটের আগে এই ঘটনায় এলাকায় বিজেপির চিন্তার ভাঁজ বেড়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক মহল।

ছবি সুত্র: সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *