উত্তরবঙ্গকুচবিহারজীবনশৈলীশিক্ষা-দীক্ষা

ছাত্রীকে পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাবে, শ্লীলতাহানির দায়ে কুচবিহারের শিক্ষক

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, কুচবিহার, ২৮শে মে, ২০১৮: শিক্ষকের কুপ্রস্থাব, তার জেড়েই অভিযুক্ত শিক্ষকের বদলির দাবীতে বিক্ষোভ কুচবিহার পলিটেকনিক কলেজে। কুচবিহার পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর অভিযোগ, কলেজের এক শিক্ষক উক্ত ছাত্রীকে সেই শিক্ষকের সঙ্গে পার্কে যাওয়ার প্রস্তাব দেয়। সেই ছাত্রীর আরও অভিযোগ করে পরবর্তীতে সেই শিক্ষক তাকে শুধু পার্কেই নয় কয়েক ঘন্টার জন্য ফরেস্টে ঘুরতে যাওয়ারও প্রস্থাব দিয়েছিল। শিক্ষকের এই কুপ্রস্থাব উক্ত ছাত্রী তার সহপাঠিদের জানালে কলেজ চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। দফায় দফায় কলেজে বিক্ষোভ দেখায় বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। অভিযুক্ত শিক্ষক সংবাদ মাধ্যম কে জানান তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্ঠা করা হচ্ছে। এই ব্যপারে কলেজের অধ্যক্ষকে লিখিত অভিযোগ করেছে কলেজের ছাত্র-ছাত্রীরা। অধ্যক্ষ শ্রী প্রবীর সরকার জানান অভিযোগ ক্ষতিয়ে দেখা হচ্ছে, অভিযুক্ত শিক্ষকের দোষ প্রমানিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *