উত্তরবঙ্গজলপাইগুড়িরাজনীতি

তৃনমূলের মিছিল ঘিরে ময়নাগুরির জোরপাকড়িতে ব্যাপক উত্তেজনা, একজন আহত

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১১ই মার্চ ২০১৮: শনিবার সন্ধ্যায় তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নিলো ময়নাগুরি ব্লকের জোরপাকড়ি এলাকাতে। শনিবার এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাংচুর করা হয় বেশ কয়েকটি মোটর সাইকেলও। গভীর রাত পর্যন্ত এলাকায় চলে উত্তেজনা। ঘটনা স্থলে নামানো হয় র‍্যফ। তৃনমূলের পক্ষ থেকে অভিযোগ শনিবার ময়নাগুরিতে শান্তি মিছিল করছিলো তৃণমূল।

অভিযোগ মিছিলটি বিজেপি কার্যালয়ের সামনে আসতেই বিজেপি কর্মীরা মিছিলে আক্রমন করে, পাথর ছোড়ে, লাঠি বাঁশ দিয়ে অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী গুরুতর ভাবে আহত হন। ঘটনার পর আহত পার্টি কর্মীদের ময়নাগুরি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। তাদের মধ্যে একজন পার্টি কর্মী সুরত আলির চোট গুরতর। অন্যদিকে, বিজেপির অভিযোগ তৃণমূল মিছিল করে বিজেপি কার্যালয়ে হামলা চালায়। বিজেপি নেতা শিবশংকর দত্তের বাড়িতে পাথর ছোড়া হয়। ঘটনার পর থেকে এলাকায় ব্যপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বর্তমানে ময়নাগুরি থানার পক্ষ থেকে এলাকায় পুলিশি টহল চলছে।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *