উত্তরবঙ্গজলপাইগুড়ি

বানারহাটে জাতীয় সড়কে ৭ বছরের শিশু বলেরোর ধাক্কায় মৃত

অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ৫ই মার্চ ২০১৮: বাস থেকে নেমে রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতিতে আসা বোলেরোর ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে বানারহাটের মোরাঘাট চা বাগান সংলগ্ন ৩১ সি নং জাতীয় সড়কে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাস থেকে নেমে মোরাঘাট চা বাগানের বাসিন্দা ৭ বছরের অংশ মুন্ডা বাবার সাথে রাস্তা পার হচ্ছিল। ঠিক সেই সময়েই দ্রুত গতিতে একটি বোলেরো এসে শিশুটিকে পিষে দেয়। দুর্ঘটনার ফলে বোলেরোটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ছিটকে যায়। গাড়িটির একটি চাকাও ফেটে যায়। উপস্থিত জনতা উত্তেজিত হয়ে চালককে বেধড়ক মারধরও করে। এরপর ঘাতক গাড়িটিতে করেই শিশুটিকে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বানারহাট থানার পুলিশ ঘাতক গাড়ি ও তার চালককে আটক করেছে।

ছবিঃ অঙ্কিতা সেন (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *