আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

ফালাকাটায় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগ পঞ্চাশসোর্ধ ব্যাক্তির বিরুদ্ধে

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা, ১৪ই ডিসেম্বর ২০১৭: ফালাকাটা ধর্ষনের অভিযোগ উঠছে  এক পঞ্চাশসোর্ধ ব্যাক্তির বিরুদ্ধে যে তিনি তারই প্রতিবেশী, যে কিনা মানসিক ও শারীরিক প্রতিবন্ধী এক মহিলা। বুধবার বিকেলে ফালাকাটা ব্লকের পড়াঙেরপাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফালাকাটা স্টেশন মোড় এলাকায় ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার রাতেই এব্যাপারে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতার দাদা। নির্যাতিতার দাদার অভিযোগ পত্র থেকে জানা গেছে, দরিদ্র পরিবারের ৩৬ বছর এর অবিবাহিতা এই মহিলা তাঁর দাদা ও মায়ের সাথে থাকে। এদিন বাড়ির অদূরে ঘাস জমিতে পোষা ছাগল আনতে গিয়ে ছিলেন ওই মহিলা। ওই সময় পঞ্চাশসোর্ধ প্রতিবেশী ওসমান আলি তাকে নিজের ফাকা বাড়িতে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন নির্যাতিতার দাদা। ফালাকাটা থানার আই সি বিনোদ গজমের বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ব্যাক্তি পলাতক। তার খোঁজে তল্লাসী চলছে”। জানা গেছে বৃহস্পতিবার নির্যাতিতার পরিবার আলিপুরদুয়ার কোর্টে গেছে।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *